ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগ সংবিধানকে তাদের নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলেছে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান মানুষের জন্য, কোনো ব্যক্তির জন্য নয়। আওয়ামী লীগ সংবিধানকে তাদের নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলেছে।


বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণঅধিকার পরিষদ আয়োজিত ‌‘নাগরিকদের সাংবিধানিক ও মানবাধিকার সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।


বিএনপির মহাসচিব বলেন, যখন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে তখন কি জায়েজ ছিল এটা। সংবিধান মানুষের জন্য, কোনো ব্যক্তির জন্য নয়। আওয়ামী লীগ সংবিধান তাদের নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলেছে।


মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিশ্ববিদ্যালয়ের জমি দখল করার জন্য শিক্ষামন্ত্রীর ওপর অভিযোগ ওঠে। তাহলে বোঝেন কি অবস্থা। দেশকে একটা দুর্নীতিপরায়ন জাতিতে পরিণত করছে এই সরকার।

ads
ads
ads

Our Facebook Page

↑